Ortho Songbad আর্কাইভ

লাভেলো আইসক্রিমের নগদ লভ্যাংশ ঘোষণা

লাভেলো আইসক্রিমের নগদ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪১ টাকা। আগের বছর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ১ টাকা ৩১ পয়সা।

আর ২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৭৫ পয়সা।

আগামী ২৮ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ নভেম্বর।

মুল সাইট থেকে

পুজিবাজার