Ortho Songbad আর্কাইভ

আজ হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আজ হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আজ বুধবার (২০ অক্টোবর) আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

হারুন উর রশিদ বলেন, সরকারি নির্দেশনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২১ অক্টোবর) বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি চালু থাকবে।

মুল সাইট থেকে

পুজিবাজার