চট্টগ্রামে বাসচাপায় নিহত ২

চট্টগ্রামে বাসচাপায় নিহত ২
চট্টগ্রামের হাটহাজারীতে বাসের ধাক্কায় মো. নাছির উদ্দীন (৫৫) ও মো. রুবেল হোসেন (২৫) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় দীলিপ কুমার চৌধুরী (৪৫) নামে আরও এক ব্যক্তি আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নম্বর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক নম্বর গেট সড়কের পাশে একটি মিনিট্রাকে মালামাল তোলা হচ্ছিল। এমন সময় নাজিরহাট থেকে চট্টগ্রামগামী একটি বাস পিকআপটিকে ধাক্কা দেয়। এতে তিন ব্যক্তি আহত হন। তাদের হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন এবং একজনকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট