Ortho Songbad আর্কাইভ

তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ওয়াটা কেমিক্যালস

তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ওয়াটা কেমিক্যালস
প্রান্তিক প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি ওয়াটা কেমিক্যালস লিমিটেড। কোম্পানির পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে বুধবার (২০ অক্টোবর)। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ০৪ পয়সা।

গত ৯ মাসে (জুলাই’২০ -মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল (ইপিএস) ৮ টাকা ৬৪ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৬০ টাকা ২৪ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার