ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।
তিনি জানান, আইসিইউতে একজনসহ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে মোট ৬১ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ছয়জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন।
জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১৩৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ছয়জন।