লভ্যাংশ ঘোষণা করেনি ফাস ফাইন্যান্স
পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ১৪ টাকা ৬১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত লোকসান ছিল ১০ টাকা ১২ পয়সা।
আর ২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ সমন্বিতভাবে লোকসান (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৪০ পয়সা।
আগামী ৩০ নভেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ নভেম্বর।