জনতা ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন

জনতা ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন
জনতা ব্যাংক লিমিটেডের বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তরের শাখা ব্যবস্থাপক সম্মেলন শনিবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে ব্যাংকের এমডি অ্যান্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডিএমডি মো. আব্দুল জব্বার, এসএএমডির মহাব্যবস্থাপক মো. শহীদুল ইসলাম, বিডিএমডির মহাব্যবস্থাপক দেলওয়ারা বেগম এবং এমডি অ্যান্ড সিইও’স সেক্রেটারিয়েট এর মহাব্যবস্থাপক মো: মোস্তাফিজুর রহমান মাওদুদী।

এসময় সকল শাখা ব্যবস্থাপকদের উদ্দেশ্যে এমডি অ্যান্ড সিইও মো. আব্দুছ ছালাম আজাদ বলেন, ব্যাংকের ডিপোজিট লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার যে সফলতা তা সকলের। এছাড়া তিনি সম্মেলনে স্বল্প সুদের আমানত সংগ্রহ, ঋণ বিতরণের সঠিক নির্দেশনা প্রদানসহ ডিসেম্বরের মধ্যে ২০২১ সালের সকল ইন্ডিকেটরে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আব্দুর রব খান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি