Ortho Songbad আর্কাইভ

গোল্ডেন সনের পর্ষদ সভা ২৮ অক্টোবর

গোল্ডেন সনের পর্ষদ সভা ২৮ অক্টোবর
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন সন লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৮ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার