Ortho Songbad আর্কাইভ

ব্র্যাক ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

ব্র্যাক ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্র্যাক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৭ অক্টোবর রাত ৮টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির সমাপ্ত সময়ের (৩০ সেপ্টেম্বর,২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

গত বছর বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল ব্র‌্যাক ব্যাংক।

মুল সাইট থেকে

পুজিবাজার