Ortho Songbad আর্কাইভ

বোনাস লভ্যাংশ দেবে ড্রাগন স্যুয়েটার

বোনাস লভ্যাংশ দেবে ড্রাগন স্যুয়েটার
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ড্রাগন স্যুয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড সমাপ্ত হিসাববছরের (৩০ জুন, ২০২১) জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

রোববার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২২ পয়সা। গত বছর এর পরিমাণ ছিল ১ টাকা ২৩ পয়সা।

আগামী ৫ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।

মুল সাইট থেকে

পুজিবাজার