ইসলামী ব্যাংকের সার্ভিস এক্সিল্যান্স ক্যাম্পেইন উদ্বোধন

ইসলামী ব্যাংকের সার্ভিস এক্সিল্যান্স ক্যাম্পেইন উদ্বোধন
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সার্ভিস এক্সিল্যান্স ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৪ অক্টোবর) ইসলামী ব্যাংক টাওয়ারে এর উদ্বোধন করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস। অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলম।

ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, তাহের আহমেদ চৌধুরী ও মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী সহ ব্যাংকের বিভিন্ন উইং, ডিভিশন, জোন ও শাখাগুলোর প্রধান অনুষ্ঠানে উপস্থিত ও ভার্চুয়াল প্লাটফর্মে সংযুক্ত ছিলেন।

ইসলামী ব্যাংকের সকল শাখা, উপশাখা ও অন্যান্য ইউনিটসমূহে এ ক্যাম্পেইন আগামী ১১ নভেম্বর পর্যন্ত চলবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি