অনিয়ম করা চালকলের লাইসেন্স বাতিল হচ্ছে

অনিয়ম করা চালকলের লাইসেন্স বাতিল হচ্ছে
সরকারকে বোরো চাল দিতে চুক্তিযোগ্য হওয়ার পরও চুক্তি না করা এবং চুক্তি করেও চুক্তি অনুযায়ী সরকারকে চাল সরবরাহ না করা চালকলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার। বোরো সংগ্রহ কর্মসূচিতে অনিয়ম করা চালকল মালিকদের লাইসেন্স বাতিল, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও জামানত বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৪ অক্টোবর) অনিয়ম করা চালকলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়ে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি চিঠি পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়েছে, অভ্যন্তরীণ বোরো সংগ্রহ মৌসুমে চুক্তির যোগ্য ছিল কিন্তু চুক্তি করেনি এমন চালকলগুলোকে যথাযথ প্রক্রিয়ায় লাইসেন্স বাতিল এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বিদ্যুৎ বিভাগে চিঠি পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। চুক্তি করেছে কিন্তু কোনো চাল সরবরাহ করেননি এমন মিলের জামানত বাজেয়াপ্তসহ যথাযথ প্রক্রিয়ায় লাইসেন্স বাতিল করতে বলা হয়েছে। চুক্তির পরিমাণের ৮০ ভাগ কিংবা এর বেশি পরিমাণ চাল সরবরাহ করা মিলের বিশেষ বিবেচনায় জামানত অবমুক্ত করার নির্দেশনা দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

এছাড়া চুক্তির পরিমাণের ৮০ শতাংশের কম সরবরাহকারী চালকলগুলোকে বিশেষ বিবেচনায় অসরবরাহ করা চালের অনুপাতিক হারে জামানত বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি