একদিনে সর্বোচ্চ শনাক্ত ২০৯, মৃত্যু ৭ জনের
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাত জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৪৬ জন। নতুন করে শনাক্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২০৯ জন।
এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ১০১২ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৯০৫ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় কেউ সুস্থ হয়ে বাড়ি যাননি। এখন পর্যন্ত সর্বমোট সুস্থ হয়েছেন ৪২ জন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়।
ভিডিও কনফারেন্সে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।