Ortho Songbad আর্কাইভ

প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে সাউথ বাংলা ব্যাংকের কম্বল প্রদান

প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে সাউথ বাংলা ব্যাংকের কম্বল প্রদান
দেশের দুস্থ ও শীতার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে কম্বল প্রদান করেছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড। শনিবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পক্ষে তার মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস সাউথ বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা এবং ব্যাংকের অন্যতম পরিচালক এজেডএম শফিউদ্দিন (শামীম) এর নিকট থেকে কম্বল গ্রহণ করেন।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়াল প্লাটফর্মে সংযুক্ত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস-এর চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।

 

মুল সাইট থেকে

পুজিবাজার