Ortho Songbad আর্কাইভ

একটিভ ফাইনের নগদ লভ্যাংশ ঘোষণা

একটিভ ফাইনের নগদ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি একটিভ ফাইন কেমিক্যাল লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ পয়সা।

এছাড়া, ২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ০১ পয়সা।

আগামী ২৩ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ নভেম্বর।

মুল সাইট থেকে

পুজিবাজার