Ortho Songbad আর্কাইভ

ওয়েস্টার্ন মেরিনের প্রথম প্রান্তিক প্রকাশ

ওয়েস্টার্ন মেরিনের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.০৩ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছিল ৫৩ পয়সা।

আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২০ পয়সা, যা গত বছর ২২ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা ০৯ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার