ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ৩ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনার উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
রোববার (৩১ অক্টোবর) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আইসিইউতে একজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৫৮ জন রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৫৪ নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে।