Ortho Songbad আর্কাইভ

ফিনিক্স ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

ফিনিক্স ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত ফিনিক্স ইন্স্যুরেন্স লিমিটেড সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৭ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৬৩ পয়সা ছিল।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ০৬ পয়সা। গত বছরের একই সময়ে তা ১ টাকা ৪৬ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪১ টাকা ৭৬ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার