Ortho Songbad আর্কাইভ

ঢাকা ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ( ইপিএস) হয়েছে ৭৮ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৮০ পয়সা ছিল।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) ইপিএস হয়েছে ২ টাকা ৪৮ পয়সা। গত বছরের একই সময়ে তা ১ টাকা ৯০ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩২ টাকা ৭৭ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার