Ortho Songbad আর্কাইভ

শাহজিবাজার পাওয়ারের ৩২ শতাংশ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড সমাপ্ত হিসাববছরের জন্য ৩২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২৮ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস লভ্যাংশ।

বুধবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৫৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিলো ৪ টাকা ৩৮ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার