Ortho Songbad আর্কাইভ

নগদ লভ্যাংশ দেবে প্রাইম টেক্সটাইল

নগদ লভ্যাংশ দেবে প্রাইম টেক্সটাইল
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড সমাপ্ত হিসাববছরের (৩০ জুন, ২০২১) জন্য নগদ ২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

সোমবার (১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬২ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ২ টাকা ৬৭ পয়সা লোকসান হয়েছিল।

আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে নভেম্বর।

মুল সাইট থেকে

পুজিবাজার