Ortho Songbad আর্কাইভ

ম্যাকসন্স স্পিনিংয়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ

ম্যাকসন্স স্পিনিংয়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত ম্যাকসন্স স্পিনিংয়ের চলতি হিসাব বছরের জুলাই থেকে সেপ্টেম্বর, ২১ পর্যন্ত ৩ মাসের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী আগের চেয়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৬ দশমিক ৮১ গুণ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির চলতি হিসাব বছরের জুলাই থেকে সেপ্টেম্বর, ২১ পর্যন্ত ৩ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭৫ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিলো ০.১১ টাকা। সেই হিসাবে কোম্পানিটির মুনাফা ৬.৮১ গুণ বেড়েছে।

গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০.৮৬ টাকা।

মুল সাইট থেকে

পুজিবাজার