Ortho Songbad আর্কাইভ

চট্টগ্রাম বিভাগে দুই চিকিৎসকসহ আক্রান্ত ১৭

চট্টগ্রাম বিভাগে দুই চিকিৎসকসহ আক্রান্ত ১৭
চট্টগ্রাম বিভাগের চার জেলায় বুধবার (১৫ এপ্রিল) পাওয়া প্রতিবেদন অনুযায়ী নতুন করে ১৭ ব্যক্তি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে দুজন চিকিৎসক রয়েছেন।

এছাড়া এক ব্যক্তির মৃত্যুর পর তার নমুনা পাঠানো হলে তিনি করোনা আক্রান্ত ছিলেন বলে প্রতিবেদন পাওয়া গেছে। চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) ও ঢাকার আইইডিসিআর থেকে এসব নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে।

বিভাগের জেলাগুলো হচ্ছে চট্টগ্রাম, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা। এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলায় দুজন চিকিৎসক এবং কুমিল্লাতেই একজন এক্সরে টেকনোলজিস্ট করোনা রোগীদের সেবা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন।

মুল সাইট থেকে

পুজিবাজার