Ortho Songbad আর্কাইভ

আখতারুজ্জামান চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে ইউসিবি’র দোয়া মাহফিল

আখতারুজ্জামান চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে ইউসিবি’র দোয়া মাহফিল
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) আখতারুজ্জামান চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করে। তিনি ইউসিবি’র উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে সহ জোনাল অফিস এবং সকল ব্রাঞ্চে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ শওকত জামিল সহ ব্যবস্থাপনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ; ঢাকা অঞ্চলের শাখা ব্যবস্থাপকবৃন্দ ও বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। এছাড়া সকল শাখায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে সকলেই আখতারুজ্জামান চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করেন।

মুল সাইট থেকে

পুজিবাজার