Ortho Songbad আর্কাইভ

ইনডেক্স অ্যাগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ

ইনডেক্স অ্যাগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে,প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৫৩ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছিল ১ টাকা ৮৩ পয়সা। গত বছরের তুলনায় প্রথম প্রান্তিকে ইপিএস ১৬ শতাংশ কমেছে।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৯ টাকা ৭৯ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার