ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮৩
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৬ নভেম্বর) সকাল ৬টা থেকে রোববার (৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত সময়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, গ্রেফতারদের কাছ থেকে ৪২৯ গ্রাম ৩০৯ পুরিয়া হেরোইন, ২ হাজার ১৬৯ পিস ইয়াবা, ১০০ কেজি ৪৯৫ গ্রাম ৬১ পুরিয়া গাঁজা, ১০ বোতল ফেনসিডিল ও ৫৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৬টি মামলা করা হয়েছে।