Ortho Songbad আর্কাইভ

এটলাস বাংলাদেশের পর্ষদ সভার তারিখ পরিবর্তন

এটলাস বাংলাদেশের পর্ষদ সভার তারিখ পরিবর্তন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এটলাস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৯ নভেম্বরের পরিবর্তে ১০ নভেম্বর বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।

আগের বছর কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

মুল সাইট থেকে

পুজিবাজার