মমেক হাসপাতালের করোনা ইউনিটে আরও তিনজনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে ভাইরাসটির উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৯ নভেম্বর) করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
চলতি নভেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ১৬ জনের মৃত্যু হলো। এছাড়া গত জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ১ হাজার ১৩৩ জনের মৃত্যু হয়।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে নতুন ৮ জন ভর্তিসহ ৩৮ রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে আইসিইউতে আছেন ৩ জন। এছাড়াও সুস্থ হয়ে ৫ জন বাড়ি ফিরেছেন। এদিকে জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, ২৪ ঘণ্টায় ৮৩ নমুনা পরীক্ষায় কারোর দেহে করোনা শনাক্ত হয়নি। শনাক্তের হার শূন্য।