Ortho Songbad আর্কাইভ

ফার্মা এইডসের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

ফার্মা এইডসের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের ফার্মা এইডস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ১১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১৬ টাকা ৮২ পয়সা।

এছাড়া, ২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৩ টাকা ২৬ পয়সা।

আগামী ৩০ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ ডিসেম্বর

মুল সাইট থেকে

পুজিবাজার