Ortho Songbad আর্কাইভ

সোনালী পেপারের পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা 

সোনালী পেপারের পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা 
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপারের পরিচালক মোহাম্মদ জাভেদ নোমান শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, জাভেদ নোমান কোম্পানির ১ লাখ শেয়ার বেচবে। এই পরিচালকের কাছে কোম্পানির মোট ৮১ লাখ ৪৩ হাজার ১৬টি শেয়ার আছে।

এর মধ্যে থেকে উল্লেখিত পরিমাণ শেয়ার আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে বেচতে পারবেন এই পরিচালক।

মুল সাইট থেকে

পুজিবাজার