হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে শাওনের নতুন গান

হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে শাওনের নতুন গান
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন আজ। তার স্মরণে নতুন একটা গান গাইলেন মেহের আফরোজ শাওন। ‘যদি মন কাঁদে-দ্বিতীয় অধ্যায়’ শিরোনামের এ গানটি হুমায়ূন আহমেদের প্রাণের জায়গা নুহাশপল্লীতে চিত্রায়িত হয়েছে। ‘যদি মন কাঁদে’ শিরোনামের হুমায়ূন আহমেদের এ গানটি শাওনের কণ্ঠে এখনও তুমুল জনপ্রিয়।

‘যদি মন কাঁদে-দ্বিতীয় অধ্যায়’ গানটির কথা লিখেছেন মোহাম্মদ ফজল। আর আগের গানটার মতো এটারও সুর করেছেন এস আই টুটুল। শুক্রবার (১২ নভেম্বর)এই গানটি প্রকাশ করা হয়েছে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে।

শাওন জানান, ‘হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষেই ‘যদি মন কাঁদে-দ্বিতীয় অধ্যায়’ গানটির প্রকাশ করা হয়েছে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে।’

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে জন্ম নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের। ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এই লেখকের।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার