Ortho Songbad আর্কাইভ

মীর আখতারের প্রথম প্রান্তিক প্রকাশ

মীর আখতারের প্রথম প্রান্তিক প্রকাশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মীর আক্তার হোসেন লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

শনিবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৫৬ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে শেয়ার প্রতি ৮৬ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ছিল ৪৬ টাকা ৫৬ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার