Ortho Songbad আর্কাইভ

এভিন্স টেক্সটাইলের আর্থিক প্রতিবেদন প্রকাশ

এভিন্স টেক্সটাইলের আর্থিক প্রতিবেদন প্রকাশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এভিন্স টেক্সটাইল লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১)  আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

শনিবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিকে কোম্পানিটি সমন্বিতভাবে শেয়ার প্রতি ২৫ পয়সা লোকসান দিয়েছে। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৩০ পয়সা লোকসান দিয়েছিল।

মুল সাইট থেকে

পুজিবাজার