Ortho Songbad আর্কাইভ

লোকসান কমেছে রহিমা ফুডের

লোকসান কমেছে রহিমা ফুডের
শেয়ারবাজারে তালিকাভুক্ত রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের শেয়ার প্রতি লোকসান কমেছে। ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরে কোম্পানির প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্র জানায়, সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৪ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে লোকসানের পরিমাণ ছিল ৬ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৯ টাকা ৩৩ পয়সা। গত বছর এর পরিমাণ ছিল ৯ টাকা ৩৩ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার