ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ২ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে ভাইরাসটির উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ নভেম্বর) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, হাসপাতালের করোনা ইউনিটের ৩৯ জন রোগী চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন চারজন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১০১ নমুনা পরীক্ষা করে একজন করোনা শনাক্ত হয়েছেন।