Ortho Songbad আর্কাইভ

প্রথম প্রান্তিকে লোকসানে সী পার্ল বীচ

প্রথম প্রান্তিকে লোকসানে সী পার্ল বীচ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সী পার্ল বীচ লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির লোকসান হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ০.০৯ পয়সা লোকসান হয়েছে। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ১২ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১০ টাকা ৪৫ পয়সা।

কোম্পানিটি আরও জানায়, সী পার্ল বীচ আগামী ১৯ নভেম্বর থেকে খুলনা-সুন্দরবন-খুলনা রুটে যাত্রীবাহী জাহাজের বাণিজ্যিক কারযক্রম শুরু করবে।

মুল সাইট থেকে

পুজিবাজার