Ortho Songbad আর্কাইভ

ফার্মা এইডের প্রথম প্রান্তিক প্রকাশ

ফার্মা এইডের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্মা এইডস লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৫ টাকা ১৫ পয়সা আয় হয়েছে। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৪ টাকা ০১ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৯৮ টাকা ২৯ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার