Ortho Songbad আর্কাইভ

বন্ড ইস্যু করবে বারাকা পাওয়ার

বন্ড ইস্যু করবে বারাকা পাওয়ার
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বারাকা পাওয়ারের পরিচালনা পর্ষদ নন কনভার্টেবল, নন-লিস্টেড, জিরো-কুপন বন্ড ইস্যু করবে। কোম্পানিটি ১৮০ কোটি টাকার বন্ড ইস্যু করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ফেসভ্যালুতে বন্ড ইস্যু করবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করবে বারাকা পাওয়ার।

বন্ড ইস্যুর মাধ্যমে কোম্পানিটি বিদ্যমান ঋণ পরিশোধ করবে;যা কোম্পানির আর্থিক ব্যয় কমাতে সাহায্য করবে।

মুল সাইট থেকে

পুজিবাজার