Ortho Songbad আর্কাইভ

আগ্রহের শীর্ষে একমি পেস্টিসাইডস

আগ্রহের শীর্ষে একমি পেস্টিসাইডস
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৫টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে একমি পেস্টিসাইডসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগের কার্যদিবস একমি পেস্টিসাইডসের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১২.১০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১.১০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে একমি পেস্টিসাইডস ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার টেক্সটাইলের ১০ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ৯.৯২ শতাংশ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ৯.৬৫ শতাংশ, সালভো কেমিক্যালের ৯.২২ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৭.৬৪ শতাংশ, বেঙ্গল উইন্ডসোরের ৭.৫০ শতাংশ, পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.৯৭ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৬ শতাংশ এবং ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর ৫.৩৭ শতাংশ বেড়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার