পাওয়ার গ্রীডের নগদ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা ৭৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৩ টাকা ৪৩ পয়সা আয় হয়েছিল। আগের বছরের তুলনায় সর্বশেষ হিসাবববছরে কোম্পানিটির মুনাফা ও ইপিএস বেড়েছে প্রায় ৪৩ শতাংশ।
আগামী ২৯ জানুয়ারি, ২০২২ তারিখে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।