প্রথম প্রান্তিকে সামিট পাওয়ারের আয় কমেছে ২১ শতাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এসময় কোম্পানিটির আয় কমেছে ২১ শতাংশ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ২ পয়সা আয় হয়েছে। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ১ টাকা ২৯ পয়সা আয় হয়েছিল। গতবছরের তুলনায় এ বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস কমেছে প্রায় ২১ শতাংশ।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৬ টাকা ২০ পয়সা।