Ortho Songbad আর্কাইভ

রাতের তাপমাত্রা কমতে পারে

রাতের তাপমাত্রা কমতে পারে
তিনদিন মেঘ-বৃষ্টির পর মঙ্গলবার সকাল থেকে ঢাকাসহ দেশের বেশিরভাগ স্থানে ঝলমলে রোদের দেখা মিলেছে। মেঘ-বৃষ্টি না থাকায় দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে, ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

মুল সাইট থেকে

পুজিবাজার