Ortho Songbad আর্কাইভ

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে ২২ কোম্পানি

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে ২২ কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ২২ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল বুধবার (১৭ নভেম্বর) স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিগুলো হলো- শ্যামপুর সুগার, অলিম্পিক এক্সেসরিজ, জেনারেশন নেক্সট, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ড্যাফোডিল কম্পিউটার্স, অ্যাপেক্স স্পিনিং, অ্যাপেক্স ফুডস, এএমসিএল প্রাণ, আমান ফিড, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আল-হাজ্ব টেক্সটাইল, অগ্নি সিস্টেমস, আমরা টেকনোলজি, আমরা নেটওয়ার্কস, রানার অটোমোবাইলস, রংপুর ফাউন্ডারি, ম্যাকসন্স স্পিনিং, কোহিনুর কেমিক্যাল, কেডিএস অ্যাক্সেসরিজ, ইফাদ অটোস, ইন্দো-বাংলা ফার্মা, তসরিফা ইন্ডাস্ট্রিজ।

কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী বৃহস্পতিবার (১৮ নভেম্বর)। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২১ নভেম্বর, রোববার।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

মুল সাইট থেকে

পুজিবাজার