Ortho Songbad আর্কাইভ

বাংলাদেশ ফাইন্যান্সের শরিয়াহ সুপারভাইজরি কমিটি গঠিত

বাংলাদেশ ফাইন্যান্সের শরিয়াহ সুপারভাইজরি কমিটি গঠিত
বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের ইসলামিক উইংয়ের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর দিলকুশায় বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের ২৪৮তম সভায় এ কমিটির অনুমোদন দেয়া হয়।

শরিয়াহ সুপারভাইজরি কমিটিতে চেয়ারম্যান হিসেবে নির্বাচন করা হয়েছে ড. মো. গিয়াসউদ্দিন তালুকদারকে। তিনি বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ অ্যাডভাইজরি কমিটিরও সদস্য। এছাড়া বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলোর কেন্দ্রীয় শরিয়াহ বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন গিয়াসউদ্দিন তালুকদার।

এ কমিটির সদস্য হিসেবে রয়েছেন ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্সের স্বনামধন্য গবেষক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আবদুল আউয়াল সরকার, দেশের শীর্ষ পর্যায়ের ইসলামী অর্থনীতিবিদ ড. জুবায়ের মো. এহসানুল হক, শরিয়াহ বিশেষজ্ঞ ড. মো. রুহুল আমীন রাব্বানী, বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের এমডি ও সিইও মো. কায়সার হামিদ, হেড অব ইসলামিক ফাইন্যান্সিং (চলতি দায়িত্বে) মোহাম্মদ জহির উদ্দিন, ইসলামিক উইংয়ের হেড অব প্রডাক্ট ও সদস্য সচিব মো. আবু ইউসুফ। —বিজ্ঞপ্তি

মুল সাইট থেকে

পুজিবাজার