Ortho Songbad আর্কাইভ

আইসিবির আর্থিক প্রতিবেদন প্রকাশ

আইসিবির আর্থিক প্রতিবেদন প্রকাশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত সরকারি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭০ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৩৮ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ৫৫ টাকা ৭৩ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার