Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইডস

দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইডস
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার (২১ নভেম্বর) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনারের দ্বিতীয় স্থানে থাকা সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেডের দর ২ টাকা ৫০ পয়সা বা ৯ শতাংশ ৭৭ শতাংশ বেড়েছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৬৩ শতাংশ।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্ট্যান্ডার্ড ব্যাংক, ওয়ান ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, এমটিবি, প্রিমিয়ার ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স সার্ভিসেস লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার