Ortho Songbad আর্কাইভ

প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে এমবি ফার্মার

প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে এমবি ফার্মার
পুঁজিবাজারে তালিকাভুক্ত এমবি ফার্মার চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৩৩ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১০ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.১৫ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.০৫ টাকা বা ৩৩ শতাংশ কমেছে।

২০২১ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.৭৯ টাকা।

মুল সাইট থেকে

পুজিবাজার