Ortho Songbad আর্কাইভ

বুলগেরিয়ায় বাসে আগুন লেগে নিহত ৪৫

বুলগেরিয়ায় বাসে আগুন লেগে নিহত ৪৫
বুলগেরিয়ায় বাসে অগ্নিকাণ্ডে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই ইউরোপের দেশ উত্তর ম্যাসেডেনিয়ার নাগরিক।

মঙ্গলবার (২৩ নভেম্বর) রাত ২টায় বুলগেরিয়ার বোসনেক অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ম্যাসেডেনিয়ার নম্বর প্লেট ছিল।

বুলগেরিয়ার বিটিভি টেলিভিশনকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অগ্নিনিরাপত্তা বিভাগের প্রধান নিকোলাই নিকোলভ জানিয়েছেন, দুর্ঘটনায় আহত ৭ জনকে রাজধানী সোফিয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উত্তর ম্যাসেডেনিয়া দূতাবাস জানিয়েছে, হতাহতদের বেশিরভাগই তাদের নাগরিক।- দ্য গার্ডিয়ান

মুল সাইট থেকে

পুজিবাজার