Ortho Songbad আর্কাইভ

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে ৬ কোম্পানি

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে ৬ কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল বুধবার (২৪ নভেম্বর) স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিগুলো হলো: বিডি থাই অ্যালুমিনিয়াম, বঙ্গজ, এএফসি অ্যাগ্রো, সোনারগাঁও টেক্সটাইল, হামিদ ফে্রিক্স ও অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল লিমিটেড।

কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী বৃহস্পতিবার (২৫ নভেম্বর)। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী রোববার (২৮ নভেম্বর)।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

মুল সাইট থেকে

পুজিবাজার