Ortho Songbad আর্কাইভ

সারাদেশে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

সারাদেশে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাজধানীসহ সারাদেশে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একইসঙ্গে দেশজুড়ে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। পুলিশের দায়িত্বশীল যেসব কর্মকর্তা ছুটিতে ছিলেন, তাও বাতিল করে তাদের দ্রুত নিজ নিজ কর্মস্থলে ফেরার আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক সূত্র গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ যাতে গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য সরকারের উচ্চপর্যায় থেকে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে।

জানা যায়, ঢাকায় কর্মরত যেসব পুলিশ কর্মকর্তা ছুটিসহ বিভিন্ন কারণে ঢাকার বাইরে ছিলেন, তাদের বুধবার (২৪ নভেম্বর) পূর্বাহ্ণে বাধ্যতামূলকভাবে কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার